শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২

সুচিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

সুচিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রোহিঙ্গা সঙ্কট নিয়ে অং সান সুচির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর এই প্রথম সুচির সঙ্গে কথা বললেন তিনি।

এ সময় রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতি ও বাড়িছাড়া মানুষগুলোকে ঘরে ফিরতে দেয়ার সুযোগ দেয়ার ঘোষণা দেয়ার পদক্ষেপকে স্বাগত জানান টিলারসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট। তিনি বলেছেন, টিলারসন মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আক্রান্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দিতে, মানবাধিকার লঙ্ঘন ও মারাত্মক অপরাধের অভিযোগের বিষয়টি আমলে নেয়ার।

বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে নিউ ইয়র্কে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। এই জাতিসংঘেই মিয়ানমারের তীব্র সমালোচনা করছেন বিশ্ব নেতারা। স্টেট কাউন্সেলর ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও এ সম্মেলনে যোগ দেন নি অং সান সুচি।

ওদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মিয়ানমারে আক্রান্ত এলাকায় জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে সুচির প্রতি আহ্বান জানিয়েছেন টিলারসন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026