বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৯

ফিলিপাইনের প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি: ১ জনের মৃত্যু

ফিলিপাইনের প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি: ১ জনের মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজধানী ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের বাসভবনের কাছে গোলাগুলির ঘটনায় প্রেসিডেন্টের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা ৫০মিনিটের দিকে বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এসময় ৩৭ বছর বয়সী পিএসজি রক্ষী তার স্ত্রীর সঙ্গে বাসভবনে ছিলেন। ঘটনার সময় প্রেসিডেন্ট দুতার্তে তার বাসভবনে ছিলেন না বলে প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

প্রেসিডেন্টের সিকিউরিটি গ্রুপের মুখপাত্র মাইক অ্যাকুইনো সাংবাদিকদের কাছে পাঠানো এক টেক্সট বার্তায় জানিয়েছেন, দুতার্তের বাহাই নগ পাগবাবাগো বাসভবনের কাছে প্রেসিডেন্টের গার্ড ইউনিটের ঘাঁটি মালাকানাং পার্কে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

ঘটনার সময় দুতার্তে কোথায় ছিলেন তা নিয়ে প্রেসিডেন্সিয়াল প্যালাস থেকেই পরস্পর বিরোধী বার্তা দেয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি নিজ শহর দাভাওতে ছিলেন এবং সোমবার তাকে জনসম্মুখে দেখা যায়নি। মঙ্গলবার ম্যানিলায় ফিরে সন্ধ্যায় তার কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় না প্রকাশ করার শর্তে প্যালেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় দুতার্তে বাসভবনে ছিলেন না।

কিন্তু ওই সময় দুতার্তে কোথায় ছিলেন তা নিশ্চিত করতে পারেননি প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্তো অ্যাবেলা। ঘটনাটির বিষয়ে মন্তব্য করার সময় তখনও হয়নি বলে জানিয়েছেন তিনি।

নিয়মিত সংবাদ সম্মেলনে অ্যাবেলা বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি কী ধরনের ছিল তা পরিষ্কার করার প্রয়োজন আছে। এখন এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আসতে দিন। বিষয়টি নিয়ে প্যালেস উদ্বিগ্ন কি না এমন প্রশ্নে অ্যাবেলা বলেন, ‘অবশ্যই, এটা উদ্বিগ্ন হওয়ার মতোই বিষয়, তবে পুরো ঘটনা পরিষ্কার হওয়া দরকার।

অনিশ্চিত ধরনের কারণে দুতার্তের সম্পর্কে আগাম কোনো কিছু বলা খুব কঠিন। তিনি প্রায়ই তার কর্মসূচি ও সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি করে ফেলেন। প্রতি সাপ্তাহিক ছুটিতে তিনি লম্বা সময় দাভাওতে কাটান, যা অনেক সময় শুক্রবার বা তারও আগে থেকে শুরু হয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026