রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫

ব্রিটেনে খাওয়ার অনুপযোগী মাংস বিক্রির অভিযোগে এক ব্যাক্তির অর্থসহ জেলদন্ড

ব্রিটেনে খাওয়ার অনুপযোগী মাংস বিক্রির অভিযোগে এক ব্যাক্তির অর্থসহ জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিটেনের কেন্টের সোয়ানলি এলাকায় নিজের ফ্যাক্টরিতে সিমেন্ট মিক্সার মেশিন দিয়ে মিট প্রসেসিং করে তা ইউকে চিকেন ডনার এন্ড পোলট্রি লিমিটেড নামে বিক্রি করার অভিযোগে সাপ্লাইয়ার কোম্পানির মালিককে অর্থদন্ডসহ জেল দিয়েছে আদালত।

জার্মানি থেকে কাবাব এনে তা ব্রিটিশ কাবাব বলে সাপ্লাই দিতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। পরবর্তীতে আদালত এই মিটগুলো মানুষে খাবার অনুপযোগী বলে রায় দেন। সিমেন্ট মিক্সার মেশিন দিয়ে চিকেন ডনার বানানো এবং খাবার অনুপযোগী মাংস বিক্রির অভিযোগে তাকে ৪ মাসের জেলদন্ডের পাশাপাশি জড়িমানা ও ব্যয় বাবদ ৫৩ হাজার ৭শ ৬০ পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শুক্রো আহমাত। বয়স ৬০ বছর। সিডকাপের বাসিন্দা। তিনি কেন্টের সোয়ানলি এলাকায় নিজের ফ্যাক্টরিতে সিমেন্ট মিক্সার মেশিন দিয়ে মিট প্রসেসিং করে তা ইউকে চিকেন ডনার এন্ড পোলট্রি লিমিটেড নামে একটি কোম্পানির মাধ্যমে লন্ডনসহ সাউথ ইস্ট ইংল্যান্ডের টেইকওয়ে এবং বিভিন্ন ফুডের দোকানে সাপ্লাই দিতেন।

একই সময় সেভেনওকস ডিস্ট্রিক্ট কাউন্সিল আলাদা একটি নির্দেশে তার উপর সব ধরনের ফুড ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

জানা যায়, গত বছর এপ্রিলে আবার ফুড ইন্সপেক্টররা আহমাতের ফেক্টরিতে গিয়ে প্রায় ৬ টন ফ্রোজেন পোলট্রি, ডোনার কাবাবসহ অন্যান্য মিট উদ্ধার করেন। পরবর্তীতে আদালত এই মিটগুলো মানুষে খাবার অনুপযোগি বলে রায় দেন। ইউনাইটেড মিট এন্ড পোলট্রি সাপ্লায়ার্স নামে একটি কোম্পানির মাধ্যমে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে ব্যবসা করেন। হাইজিন ইন্সপেক্টররা তা ধরার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তীতে তা করবেন না।

আদালত সুত্রে জানা গেছে, ইউনাইটেড মিট এন্ড পোলট্রি সাপ্লায়ার্স নামে একটি কোম্পানির মাধ্যমে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে ব্যবসা করেন। হাইজিন ইন্সপেক্টররা তা ধরার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তীতে তা করবেন না। কিন্ত এর প্রায় দু মাস পরে ফুড ইন্সপেক্টররা গিয়ে দেখেন মিস্টার আহমাত চিকেন মিট দিয়ে ডনার বানানোর জন্যে সিমেন্ট মিক্সার মেশিন ব্যবহার করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026