রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬

সিদ্ধান্ত পাচ্ছেন না বৈধভাবে ব্রিটেনে থাকার পরও স্থায়ী হওয়ার আবেদন করা ইমিগ্রেন্টরা

সিদ্ধান্ত পাচ্ছেন না বৈধভাবে ব্রিটেনে থাকার পরও স্থায়ী হওয়ার আবেদন করা ইমিগ্রেন্টরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হোম অফিসে পাসপোর্ট আটকে থাকা হাজার হাজার অভিবাসী ভোগান্তিতে পড়ছেন।  হোম অফিসে আবেদনের পর দেরীতে সিদ্ধান্ত নেয়ার কারনে নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন অনেকে।

ব্রিটেনে দশ বছর থাকার পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করেন অভিবাসীরা। অনেকে পারছেন না মা বাবার মৃত লাশ দেখতে আবার কেউ পারছেন না নিজের সন্তান জন্ম হলে তাকে দেখতে। অনেকের পাসপোর্ট হোম অফিসে আটকে থাকায় পারছেন না চাকরী করতে।

অভিবাসীদের এমন করুন ভোগান্তিকে অমানবিক বলে আখ্যায়িত করেছেন অভিবাসন বিশেষজ্ঞ আইনজীবিরা। এদিক হোম অফিসের কার্যক্রমকে আরো দ্রুত ও স্বচ্ছ করার আহবান জানিয়েছে শ্যাডো হোম সেক্রেটারী ডায়ান এবোট।

অভিবাসীদের আবেদনের সিদ্ধান্ত দেরীর কারন হিসেবে হোম অফিস জানিয়েছে কোন কোন ক্ষেত্রে জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের বেশি সময় লাগে।

জানা যায়, ২০১৪ সালের জানুয়ারী থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত হোম অফিসে আবেদন করে অন্তত ৭১৯ দিন অপেক্ষা করতে হয়েছে শত শত অভিবাসীকে।

ওই একই সময়ে হোম অফিসে আবেদন করে ১০০১ দিন বা পৌনে তিন বছর অপেক্ষা করতে হয়েছে কয়েক শত অভিবাসীকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026