রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০

কাতালোনিয়া থেকে সরে যাচ্ছে নামী-দামী প্রতিষ্ঠান

কাতালোনিয়া থেকে সরে যাচ্ছে নামী-দামী প্রতিষ্ঠান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যেসব প্রতিষ্ঠান কাতালোনিয়া থেকে তাদের মূল সদর দপ্তর সরিয়ে নিতে চায়, তাদের কাজ সহজ করার লক্ষ্যে একটি ডিক্রি জারি করেছে স্প্যানিশ ক্যাবিনেট।

অঞ্চলটির বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান কেইক্সা ব্যাংক তাদের হেডকোয়ার্টার বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়ায় সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটি বলছে, কাতালোনিয়ায় বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার কাতালান ব্যাংক সাদাবেল সিদ্ধান্ত নেয় তাদের অফিস স্পেনের অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে সরিয়ে নেবে।

স্পেনের অর্থমন্ত্রী জানিয়েছেন, কম্পানিগুলোর চাহিদার প্রেক্ষিতে তারা ডিক্রি জারির সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে কাতালোনিয়ার সাবেক এক নেতা আর্চার মাস সতর্ক করে দিয়ে বলেছেন, অঞ্চলটি এখনো সত্যিকার স্বাধীনতার জন্য তৈরি নয়। যদিও তিনি এটাও মনে করেন, স্পেন থেকে বের হয়ে যাবার অধিকার তারা অর্জন করেছে।

তিনি আরো বলেন, স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় শক্তির অভাব এখনো রয়েছে অঞ্চলটির- যেমন কর সংগ্রহের ক্ষমতা তাদের নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026