রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০

ইউরোপের অন্যান্য দেশের মতো ডেনমার্কে নিষিদ্ধ হচ্ছে বোরকা

ইউরোপের অন্যান্য দেশের মতো ডেনমার্কে নিষিদ্ধ হচ্ছে বোরকা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ইউরোপের অন্যান্য দেশ ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, জার্মানির বেভারিয়ার পর এবার ডেনমার্কে নিষিদ্ধ হতে চলেছে বোরকা ও নেকাব।

ডেনমার্কের পার্লামেন্ট সেখানে বোরকা নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে।  ধর্মীয় স্বাধীনতা নিয়ে আশঙ্কা থাকায় বোরকা নিষিদ্ধ হচ্ছে ডেনমার্কে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী আঁদ্রে সামুয়েলসেন ফেসবুকে লিখেছেন, ডেনমার্কে মুখোশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে। এর আগে তার দল লিবারেল এলায়েন্স বোরকা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিল।

তারা বলেছিল, এতে একজন মানুষের স্বাধীনতাকে খর্ব করা হয়। কিন্তু এখন তারা সরকারের প্রস্তাবের সঙ্গে মিশে গেছে। কারণ, তারা জোটের অংশীদার। এই জোট সরকারে আরো রয়েছে কনজার্ভেটিভ ও লিবারেলরা। গবেষকদের মতে, ডেনমার্কে এ পোশাক পরেন প্রায় ২০০ নারী।

অনেকে বলছেন, এমন নিষেধাজ্ঞার মাধ্যমে মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। এতে বলা হয়, বোরকা ও নেকাব নিষিদ্ধ করা নিয়ে ইউরোপে জনমত বিভক্ত। ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা তাদের সঙ্গে ধর্মনিরপেক্ষদের এ নিয়ে সংঘাতময় অবস্থা চলছে।

ধর্মনিরপেক্ষতাবাদীরা যুক্তি দেখান যে, এমন পোশাক নারীদের নির্যাতনের প্রতীক। এ পোশাক পরলে তাদেরকে এলিয়েনের মতো দেখায়। ডেনমার্কে জোট সরকার এখন ক্ষমতায়। এতে সবচেয়ে বড় দল হলো লিবারেল পার্টি। তারা শুক্রবার বোরকা নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে।

এর প্রেক্ষিতে ওই দলটির মুখপাত্র জ্যাকব এলম্যান-জেনসেন বলেছেন, এ নিষেধাজ্ঞা কোনো ধর্মীয় পোশাকের বিরুদ্ধে নয়। এটা হলো মুখোশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। তিনি বলেন, কার্যত এর ফলে বোরকা ও নেকাব নিষিদ্ধ হবে। এ প্রস্তাবের পক্ষে সায় দিয়েছে ডেনমার্কের প্রধান বিরোধী দল সোশাল ডেমোক্রেটস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026