মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫

ভিসা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তুরস্ক

ভিসা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তুরস্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভিসা ইস্যু নিয়ে পাল্টাপাল্টি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে। প্রথমে তুরস্কে অবস্থিত যুক্তরাষ্ট্র মিশন তুর্কি নাগরিকদের ভিসা সুবিধা স্থগিত করে বা সীমিত আকারে ভিসা দেয়ার পদক্ষেপ নেয়।

এরপর ওয়াশিংটনে অবস্থিত তুরস্কের মিশনও পাল্টা পদক্ষেপ নেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র মিশনের একজন কর্মীকে আটক করে তুরস্কের পুলিশ।

এরপর যুুক্তরাষ্ট্র মিশন থেকে বলা হয়, তাদের কর্মীদের নিরাপত্তা দিতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সেই প্রতিশ্রুতির পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। এরই প্রেক্ষিতে ভিসা সার্ভিস সীমিত করে আনা হয়।

এর কয়েক ঘণ্টার মধ্যে রোববার ওয়াশিংটনে অবস্থিত তুরস্কের দূতাবাসও একই সিদ্ধান্ত নেয়। তারা ‘নন-ইমিগ্রান্ট’ ভিসা সার্ভিস স্থগিত করার ঘোষণা দেয়। এ বিষয়ে ওয়াশিংটনে তুরস্কের দূতাবাস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ফলে তুরস্ক সরকার তার মিশন ও এতে নিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে বিষয়টি পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে তুরস্ক সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026