মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫

পরমাণু সমঝোতা বাস্তবায়নে ট্রাম্পকে আহবান জানিয়েছেন থেরেসা মে

পরমাণু সমঝোতা বাস্তবায়নে ট্রাম্পকে আহবান জানিয়েছেন থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইরানের পরমাণু সমঝোতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার নিশ্চয়তা দিয়ে সমঝোতা মেনে চলার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ আহ্বান জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, থেরেসা মে এই সমঝোতা বাস্তবায়নে অন্যান্য ইউরোপীয় দেশের পাশে থাকার অঙ্গীকার করে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য এই সমঝোতা জরুরি। বিবৃতিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী মে বলেছেন, এই সমঝোতাটির বাস্তবায়ন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ ও সঠিকভাবে প্রয়োগ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন তখন তার প্রতি এ আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবারই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তার ইরানি সমকক্ষ মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

তিনি জানান, ব্রিটিশ সরকার পরমাণু সমঝোতা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। ২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে।

ওই সমঝোতায় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধ আরোপ করে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়।

তৎকালীন মার্কিন সরকার এই সমঝোতার অন্যতম উদ্যোক্তা হলেও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার হুমকি দিচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026