রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪

জোরপূর্বক শিশুর সাথে যৌন সম্পর্কের দায়ে ১৫ বছরের জেল ব্রিটিশ মহিলার

জোরপূর্বক শিশুর সাথে যৌন সম্পর্কের দায়ে ১৫ বছরের জেল ব্রিটিশ মহিলার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ম্যানচেস্টার ক্রাউন কোর্ট জানিয়েছে স্থানীয় সালফোর্ডের মার্লবরো রোড়ের বাসিন্দা ডেভিস তার সাথে জোরপূর্বক যৌনতায় লিপ্ত হতেন। ইংল্যান্ডের ম্যানচেস্টারে ১১ বছরের শিশুর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক রাখার অভিযোগে ৩৬ বছর বয়সী এই মহিলার ১৫ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।

কোর্ট উক্ত মহিলাকে ১৩ বছরের কম বয়সী শিশুর সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক রাখায় ১২টি অপরাধে অভিযুক্ত করে জেলদন্ড প্রদান করেন। ছেলেটির অভিযোগের প্রেক্ষিতে ডেভিসকে ২০১৫ সালের মে মাসে আটক করা হয়।

বিবিসি জানায় উক্ত মহিলার নাম ডায়ান ডেভিস। ম্যানচেস্টার ক্রাউন কোর্ট জানিয়েছে স্থানীয় সালফোর্ডের মার্লবরো রোড়ের বাসিন্দা ডেভিস তার সাথে জোরপূর্বক যৌনতায় লিপ্ত হতেন। সে তার অনুরোধ প্রত্যাখান করলে তাকে হুমকি ও শারীরিকভাবে আক্রমন করা হত।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026