নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে চেয়ারম্যান পদে রবিন পাল ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিরু নির্বাচিত হয়েছেন। তারা আগামী তিন বছর ব্রিটেনে বাংলাদেশীদের অন্যতম বৃহৎ এই সংগঠনের দায়িত্ব পালন করবেন।
গত রোববার যুক্তরাজ্যে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে। ৩ হাজার ৩শ’ ৪৫ ভোটের মধ্য ২ হাজার ১শ’ ৫৩টি ভোট প্রয়োগ হয়। লন্ডন সময় মধ্যরাতে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন। চেয়ারম্যান পদে রবিন পাল ৭৩ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৮০টি। রবিন পালের নিকটতম প্রতিদ্বদ্ধী বদরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৭ভোট।
সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান মীরু ১শ’ ১৩ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ হাজার ৮০ টি। মিরুর নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী দুলন পেয়েছেন ৯শ’ ৬৭ ভোট।
এছাড়াও অন্যান্য পদে যারা নিবাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আনছার মিয়া ১০৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল বাছিত চৌধুরী ১০১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর ভাইস চেয়ারম্যান পদে আসাব আলী ১০৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারন সম্পাদক পদে দিলওয়ার হোসেন ১০৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে আনছার মিয়া ১০৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ কোষাধ্যক্ষ পদে বাবুল আহমেদ কামালি ১০২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মেম্বারশীপ সেক্রেটারী পদে বাহার উদ্দিন ১০৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আলীম আল রাজি (জামান) ১০১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুহেল আহমেদ ১০৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন ১০২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। পদে মহিলা সম্পাদিকা পদে আঞ্জুমান আরা অঞ্জু ১০২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার পদে আসক আলী ১০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ইসি মেম্বার বাবলা আহমেদ লেবু ১০১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার আকিকুর রহমান ১০১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার দবির আহমেদ ১০২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসি মেম্বার খালিদ আহমেদ ১০২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ইসি মেম্বার পদে মতিউর রহমান ১০২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ইসি মেম্বার নুর মিয়া ১০১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে ঘর মার্কা ও সানফ্লাওয়ার মার্কা নিয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্ধীতা করে। ঘর প্যানেল থেকে ১৬ জন ও সানফ্লাওয়ার প্যানেল থেকে ৫ জন নির্বাচিত হন।