শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৪

সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলাম আর নেই

সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলাম আর নেই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৈয়দ আশরাফের মামাতো ভাই মঈনুজ্জামান অপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডনের ইউসিএলএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রবিবার রাত ৩টার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

মঈনুজ্জামান অপু জানান, শীলার লাশ কখন দেশে আনা হবে বা তাঁকে কখন দাফন করা হবে, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এর আগে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী এ কে এম সাজ্জাদ আলম শাহীন বলেছিলেন, শীলা ইসলাম নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর জন্য জনপ্রশাসনমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সৈয়দ আশরাফের স্ত্রী লন্ডনের ইউসিএল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত পাঁচদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর পাশে ছিলেন মেয়ে রীতা আশরাফ। সৈয়দ আশরাফুল ইসলামও বর্তমানে লন্ডনে অবস্থানে করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026