শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬

মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার পৌরসভা হলরুমে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের আয়োজনে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভা গত ২০শে অক্টোবর দুপুরে অনুষ্টিত হয়েছে।

সংগঠনের উপদেষ্টা ও ৭১ এর বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবি এডভোকেট মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট লেখক মো. আবু তাহের ও সদস্য সচীব এম মুহিবুর রহমান মুহিবের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও পরিবেশ বিজ্ঞানী ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, ড. জাহেদা আহমদ, ঢাবি ইতিহাস বিভাগ এর প্রক্তন চেয়ারম্যান ড. জাহেদা আহমদ. মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জনাব ফজলুর রহমান, অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান ও সাবেক জেলা তথ্য কর্ম কর্তা আব্দুর রউফ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কনভেনার এড. মোহাম্মদ আবু তাহের।

এদিকে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনা সভা চলাকালে বৃটেন থেকে সংগঠনের ইউরোপীয়ান সমন্বয়কারী কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সের মাধ্যমে এই পোগ্রামের সাথে একাত্ততা ঘোষনা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন: পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন খান, নারী নেত্রী মায়া ওয়াহিদ, সৈয়দ মোশাহিদ আহমদ, মাওলানা মোফাজ্জল কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি রণজিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, ডা. ছাদিক আহমদ, এডভোকেট আবদুল মতিন চৌধুরী, খালেদ চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান, পৌর কাউন্সিলর শ্যামলী দাস প্রমুখ।

সম্মিলিত সসামাজিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: এড. আব্দুল মতিন চৌধুরী, খালেদ চৌধুরী, মাহমুদুর রহমান মাহমুদ, রুহেল চৌধুরী, সৈয়দ তোফাজ্জল, আলিম উদ্দিন হালিম, এম.এ.সামাদ, মোঃ মেরাজ চৌধুরী, ইহাম মুজাহিদ, রোঃ সোয়েব আহমদ, আলীম আল মুনিম, মোঃআবুল মোবিন, এড. নিয়ামুল হক, মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন :প্রফেসর মামুনুর রশীদ, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,মানব জমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিদি হোসাইন আহমদ,আমতৈল ইউ.পি. চেয়ারম্যান রানা খান শাহীন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

বক্তারা বলেন মৌলভীবাজার জেলা একটি পর্যটন ও প্রবাসী অধ্যাসিত অঞ্চল, এজেলার শিক্ষার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য সেবায় মেডিকেল কলেজ এখন সময়ের দাবী। এমতাবস্থায় প্রধান অতিথি আশ্বস্থ করেন যে, উর্দ্বতন মহলকে জেলাবাসীর দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে ও দারিদ্র্যবিমোচনে মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করে বলেন মৌলভীবাজারে দারিদ্র্যের হার ১১ শতাংশ।

এদিকে দেশে দারিদ্র্য সবচেয়ে কম এমন ১০টি শীর্ষ জেলার মধ্যে স্থান পেয়েছে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিএস’র জরিপ অনুযায়ী, দারিদ্র কম এমন শীর্ষ ১০টি জেলার মধ্যে ৭টিই ঢাকা বিভাগে। বাকি তিনটি জেলা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট। পরিশেষে এই ক্যাম্পেইন সফল করতে দেশেবিদেশে আরও সক্রিয় ভৃমিকা রাখার জন্য প্রস্তাব পাশ করা হয়।

–




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026