রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৮

রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, আহত ২ সাংবাদিক

রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, আহত ২ সাংবাদিক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর পরই একদল যুবক ওই হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমসহ বহরের চারটি গাড়ি। এসময় দুই সাংবাদিক আহত হন।

আহত সাংবাদিকরা হলেন, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ ও বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোর্শেদ। এ সময় একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি বিকেল পৌনে ৫টার দিকে মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ জন যুবক লাঠি নিয়ে সড়কে উঠে আসে। এদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়।

একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক আহমেদ বলেন, ‘অতর্কিতে ৪০ থেকে ৫০ জন ছেলে লাঠিসোঁটা নিয়ে গাড়ির ওপর হামলা চালায়। আমাকে ও আমার চিত্রগ্রাহক আলম হোসেনকে তারা মারধর করে। আমাদের চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, এখনো রাস্তায় হামলাকারী দুর্বৃত্তরা অবস্থান করছে। মূলত স্টার লাইন পেট্রল পাম্পের কাছে তারা জড়ো হয়ে আছে।

এর আগে বেলা একটার দিকে কুমিল্লায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য আসা বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা করেন যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খালেদা জিয়ার গাড়িবহর বিকেল চারটার দিকে ওই স্থান অতিক্রম করে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে কয়েক জায়গায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026