রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

ব্রিটিশ সরকারে নতুন ফাঁদ ইউনিভার্সাল ক্রেডিট: ভুগান্তিতে পড়তে যাচ্ছেন সাধারণ গরীব জনগণ

ব্রিটিশ সরকারে নতুন ফাঁদ ইউনিভার্সাল ক্রেডিট: ভুগান্তিতে পড়তে যাচ্ছেন সাধারণ গরীব জনগণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে বসবাসরত গরীব জনগণের ভুগান্তিতে ফেলতে বতমান সরকারের নতুন ফাঁদ ইউনিভার্সেল ক্রেডিট। ২০১৩ সাল থেকে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হওয়া ইউনিভার্সেল ক্রেডিট চলতি মাস থেকে ব্যাপকতা পাচ্ছে। ২০১৭ সাল থেকে মাসে অন্তত ৫০টি জব সেন্টারে ইউনিভার্সেল ক্রেডিট চালু করতে চায় সরকার।

যদিও তা বাতিলের দাবীতে পার্লামেন্টে হচ্ছে বিতর্ক। বিরোধীদের দাবীতে ইউনিভার্সেল ক্রেডিট হেল্পলাইনের কলচার্জ বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সমস্যা রয়ে গেছে অন্য জায়গায়। অনলাইনে আবেদনের পর ইউানিভার্সেল ক্রেডিট পেতে অন্তত ৬ সপ্তাহ অপেক্ষা করতে হয়। ইউনিভার্সেল ক্রেডিট হেল্প লাইনে টেলিফোন করলে প্রতি মিনিটে ৫৫ পেন্স চার্জ করা হয়। তাতে বছরে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড কল চার্জ হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৩০ মিলিয়ন কল করা হয়েছে হেল্প লাইনে। বিরোধীদের দাবীর মুখে এই কলচার্জ বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আর তাতে বেনিফিট নির্ভর আবেদনকারীদের মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিভার্সেল ক্রেডিটের ফলে দুর্ভোগ বাড়ছে বাঙালী কমিউনিটিতেও। এদিকে বাঙালী পাড়া টাওয়ার হ্যামলেটসে গত বছর থেকে ইউনিভার্সেল ক্রেডিট চালু হলেও গত তিন মাসে প্রায় ৯০ শতাংশ ব্যাপকতা লাভ করেছে।

কনজারভেটিভ এবং লিবডেম কোয়ালিশন ২০১০ সালে ক্ষমতায় এসে বাজেট কাটের লক্ষ্যে হাত দেয় দেশের ওয়েলফেয়ার বা বেনিফিট সিস্টেমেও। ওয়েলফেয়ার বাজেট সংঞ্চয় এবং বেনিফিট নির্ভর মানুষকে আরো বেশি কর্মমূখী করতে সরকার বেনিফিট ক্যাপ এবং ইউনির্ভার্সেল ক্রেডিট সিস্টেম নিয়ে আসে।

ক্যাপ হলো, দুই বেডরুম বা ততোধিক বেডরুমের বাসিন্দাদের জন্যে বেডরুম হিসাব করে বেনিফিটের অর্থ নির্ধারণ করে দেওয়া। আর ইউনিভার্সেল ক্রেডিট হল ছয়টি বেনিফিটকে এক জায়গায় নিয়ে এসে এক সাথে পরিশোধ করা। চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, হাউসিং বেনিফিট, ইনকাম সাপোর্ট, ইএসএ অর্থাৎ ইনকাম রিলেটেডে ইমপ্লয়মেন্ট এন্ড সাপোর্ট এলাউন্স এবং জেএসএ অর্থাৎ ইনকাম বেইসড জব শিকাস এলাউন্স এই ছয়টি এক সাথে ইউনিভার্সেল ক্রেডিট হিসেবে পরিশোধ করবে সরকার।

অনেক ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, আবেদনের পর বেনিফিট পেতে সময় বেশি লাগায় রেন্ট এরিয়ার্স বাড়ার পাশাপাশি অন্যান্য ভুগান্তিও বাড়ে সীমিত আয়ের বেনিফিট নির্ভর পার্ট টাইম ওয়ার্কার বা সিঙ্গেল প্যারেন্টসদের। ইউনিভার্সেল ক্রেডিটের ফলে বেনিফিট নির্ভর এই শ্রেণীর মানুষরাই বেশি ক্ষতির বা ভুগান্তির মুখোমুখি হবেন ধারণা করা হচ্ছে।

এক সার্ভেতে দেখা গেছে ইউনিভার্সেল ক্রেডিটে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন পার্ট টাইম ওয়ার্কার এবং প্রায় ২শ হাজার সিঙ্গেল পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026