শীর্ষবিন্দু নিউজ: সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় সংশোধিত আদালত অবমাননা আইনকে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
গত ৩ এপ্রিল এ বিষয়ে রুল দিয়েছিল হাই কোর্ট। রুলে ওই আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ (২) ধারা কেন বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রায়ের পর আদালত বলেন, গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। আমরা চাই না, সংবাদ মাধ্যমের হাত বাধা থাকুক। তবে আমরা এটাও চাই না, কেউ সীমানার বাইরে যাক। এছাড়া সংশোধিত আইনে সরকারি কর্মকর্তাদের যে সুরক্ষা দেয়া হয়েছে, তাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দিয়েছে হাই কোর্ট।