বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৬

শাহিদ-কারিনার সম্পর্কে ভাঙন ধরার নেপথ্যে যে কাহিনী

শাহিদ-কারিনার সম্পর্কে ভাঙন ধরার নেপথ্যে যে কাহিনী

বিনোদন ডেস্ক: একসঙ্গে বেশকিছু ছবি করেছেন তাঁরা। কোনওটাই ব্যবসা সফল হয়নি, ব্যতিক্রম শুধু জব উই মেট। ইমতিয়াজ আলির সুপার ডুপার হিট এই ছবি এখনও দর্শকদের নতুন করে ভালবাসায় শাহিদ-কারিনাকে।

শাহিদ কাপূর ও কারিনা কাপূর- দুজনের প্রেম এক সময় বলিউডে রীতিমত আলোচিত ছিল। চুম্বনরত অবস্থায় তাঁদের এমএমএস ভাইরাল হয়ে যায়। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এ বছর ১০ বছর পূর্ণ করা জব উই মেট-ই সেই জুটির শেষ ছবি।

কেন তাঁদের সম্পর্কে ভাঙন ধরল তা নিয়ে বলিউডে কানাঘুষো দীর্ঘদিন। কিন্তু পরিষ্কার করে জানা যায়নি কিছু। তবে এখন শোনা যাচ্ছে, কারিনার মা ববিতা ও সাইফ আলি খান- দুজনেরই এই ভাঙনে ভূমিকা ছিল।

জানা গিয়েছে, কারিনা যেভাবে তাঁর সব ছবিতে শাহিদকে নায়ক করার জন্য জেদ ধরতেন, তাতে ববিতার অত্যন্ত আপত্তি ছিল। শাহিদকে পছন্দই করতেন না তিনি।

পাশাপাশি তাশান ছবির শ্যুটিং শুরুর পর কারিনার সঙ্গে ছবির নায়ক সাইফের ঘনিষ্ঠতা বাড়ে। করিনার নাকি বরাবরই ছোটে নবাবের প্রতি গোপন দুর্বলতা ছিল। সুপার ফ্লপ তাশানের শ্যুটিং চলাকালীন তিনি সাইফের প্রেমে পড়ে যান।

এতে ক্ষুব্ধ শাহিদ বদলা নিতে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন তাঁর কিসমত কানেকশনের নায়িকা বিদ্যা বালানের সঙ্গে। কিন্তু সাইফের প্রেমে হাবুডুবু খাওয়া কারিনা শাহিদ-বিদ্যার সম্পর্ক নিয়ে নাকি মাথাই ঘামাননি।

পাশাপাশি ছিল ববিতার ক্রমাগত নাক গলানো, চেঁচামেচি, ঝগড়াঝাঁটি। একটা সময় হাল ছেড়ে দেন শাহিদ। কারিনা ততদিনে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, সাইফের সঙ্গে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে।

তবে এখন দুজনেই নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত ও সুখী। সাইফকে বিয়ে করেছেন কারিনা, তাঁদের ছেলের নাম তৈমুর। শাহিদ বিয়ে করেছেন রীতিমত সম্বন্ধ করে, মীরা রাজপুতকে। মিশা নামে ১ বছরের কন্যাসন্তান রয়েছে তাঁদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026