রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪

হোম অফিসের পরিসংখ্যান: স্টপ এন্ড সার্চ অভিযানের টার্গেট কালো ও সংখ্যালঘু সম্প্রদায়

হোম অফিসের পরিসংখ্যান: স্টপ এন্ড সার্চ অভিযানের টার্গেট কালো ও সংখ্যালঘু সম্প্রদায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে অপরাধ প্রবনতা যেমন বেড়েছে তেমনি সময়ের সাথে পাল্লা দিয়ে ভয়াবহ বিস্তার ঘটছে রাজধানী লন্ডনসহ পুরো যুক্তরাজ্যে।

আর এই অপরাধ প্রবনতা দূরীকরণে বা নিয়ন্ত্রনে রাখতে ব্রিটিশ পুলিশ স্টপ এন্ড সার্চ নামে এমনই আইন করা হয়েছে যুক্তরাজ্যের অপরাধ নিয়ন্ত্রনে। তবে স্টপ এন্ড সার্চে গত বছরের চেয়ে এ বছর সাদা মানুষদের তুলনায় কালো ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বেশি তদন্ত করা হচ্ছে । এমনই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

হোম অফিসের এক পরিসংখ্যানে দেখা যায়, ইংল্যান্ড ও ওয়েলসে স্টপ এন্ড সার্চের ঘটনা ২১ শতাংশ কমলেও এই অভিযানে আটকের ঘটনা ১৭ শতাংশ বেড়েছে।

ন্যাশনাল পুলিশ কাউন্সিলের ডেপুটি চিফ কন্সটেবল এড্রিয়ান হেন্সটক বলেন, স্টপ এন্ড সার্চে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি সংখ্যক মানুষদের তদন্ত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, এটা খুবই নিন্দনীয় যে সাদাদের তুলনায় কালো ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বেশি তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই তিনি স্থানীয় কমিউনিটির সাথে সরাসরি আলাপ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কেন বেশি তদন্ত করা হচ্ছে তা ব্যাখ্যা করবেন। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল পুলিশ কাউন্সিলের ডেপুটি চিফ কন্সটেবল।

উল্লেখ্য, ব্রিটেনে অপরাধ প্রবনতা কমাতে ব্রিটিশ পুলিশ যে কোন সময় যে কোন নাগরিককে বা যে কোন যানবাহনকে যে কোন স্থানে থামিয়ে তদন্ত করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026