শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ বাংলাদেশী হিসেবে ব্রিটেনের বিশেষ নাইট বেচলর খেতাব পেলেন আখলাক উর রহমান চৌধুরী। স্যার আখলাক উর রহমান চৌধূরী এ বছরের ২ অক্টোবর থেকে হাই কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পান। আখলাক উর চৌধুরীর পৈত্রিক নিবাস সিলেটের জকিগঞ্জে।
ইংল্যান্ডের হ্যম্পশায়ারে আখলাক উর এর জন্ম হলেও চর বছর বয়স থেকেই তার পরিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থায়ী হলে সেখাই বেড়ে উঠেন তিনি। ৫০ বছর বয়সী আখলাক উর চলতি বছর কুইন্স কাউন্সিলর হিসেবে নিয়োগ পান। আখলাকুরই প্রথম ব্রিটিশ বাংলাদেশী যিনি কুইন্স কাউন্সিলর হিসেবে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এদিকে ব্রিটেনের সর্বচ্চে খেতাব প্রথম বাংলাদেশী হিসেবে নাইটহুড পেয়েছিলেন স্যার ফজলে হাসান আবেদ। তবে প্রথম বাঙালি হিসেবে নাইটহুড পান রবীন্দ্রনাথ ঠাকুর। জানাগেছে নাইট বেচলর খেতাব ও নাইটহুড খেতাবের পার্থক্য রয়েছে।