রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

গুরুতর অভিযোগেরর পর কনজারভেটিভ পার্টি থেকে এমপি চার্লি এলফিক বহিস্কৃত

গুরুতর অভিযোগেরর পর কনজারভেটিভ পার্টি থেকে এমপি চার্লি এলফিক বহিস্কৃত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিজ দলের সংসদ সদস্য (এমপি) চার্লি এলফিককে বরখাস্ত করেছে কনজারভেটিভ পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুলিশের কাছ থেকে কনজারভেটিভ পার্টির সাবেক এই হুইপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছে।

২০১০ সাল থেকে ডোভারের এমপি নির্বাচিত হয়ে এসেছেন চার্লি এলফিক। তার বিরুদ্ধে উঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

টুইটারে দেওয়া এক পোস্টে ৪৬ বছর বয়স্ক এলফিক লিখেছেন, পার্টি আমার বহিষ্কারের খবর আমাকে জানানোর আগে প্রেসকে জানিয়েছে। তিনি তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জানেন না বলেও দাবি করেন।

তিনি আরও জানান, অভিযোগের প্রকৃতির ব্যাপারে পার্টি কোনও ডিটেইলস দিতে পারবে না। এমনকি, কে বা কারা অভিযোগ করেছে, তাও প্রকাশ করবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026