শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হোম অফিস এক তথ্যের ভিত্তিতে জানা যায়, এসাইলাম আবেদনকারী পরিস্থিতি অনেক সময় স্বাভাবিক হয়ে যায় তথন ঐ আবেদনকারী নিজ দেশে ফেরত যেতে আর কোন আপত্তি থাকার কথা নয়। তাই নতুন সিস্টেম অনুযায়ী এক রিভিউ প্রথা চালু করতে যাচ্ছে সেক্রেটারী অব স্টেট।
তাই ইউকেতে এসাইলাম আবেদনকারী বা রিফিউজিদের অটোমেটিক স্যাটলমেন্টের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে হোম অফিস। নতুন নিয়মে আবেদন মঞ্জুরের ৫ বছরের ভেতরে এসাইলাম আবেদনকারীর দেশে দীর্ঘ মেয়াদের জন্যে বিশেষ কোনো পরিবর্তন এমনকি আবেদনকারীর ব্যক্তিগত জীবনে পরিস্থিতির কোনো পরিবর্তন হলে ৫ বছর পূর্ণ হবার পর সেই আবেদনের অটোমেটিক স্যাটলমেন্টের আগে রিভিউ করবে হোম অফিস। যা আগে হতো না।
এসাইলাম আবেদন মঞ্জুরের ৫ বছর পর অটোমেটিক স্যাটলমেন্ট হয়ে যেতো। কোনো ধরনের রিভিউ ছাড়া আবেদনকারীকে হয় লিভ টু রিমেইনের সুযোগ দেওয়া হতো অথবা এসাইলামের মেয়াদ বাড়ানো হতো। এই সুযোগে কোনো কোনো আবেদকারী নিজ দেশ থেকেও ঘুরে আসতেন।
কিন্তু হোম অফিসের নতুন নিয়েমে সেই সুযোগ আর থাকছে না। অটোমেটিক স্যাটলমেন্টের আগে আবেদনকারী যে দেশের নাগরিক সেই দেশে দীর্ঘ সময়ের জন্যে বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে কি না বা আবেদনকারীর ব্যক্তিগত জীবনের কোনো পরিবর্তন হয়েছে কি না তা রিভিউ করবে হোম অফিস।
অনেক সময় এসাইলাম আবেদনকারীরা নিজ দেশের হাই কমিশন সূত্রে পাসপোর্টের আবেদন করলে তা সহজেই পেয়ে যান যা বিপদজনক বা কোন মারাত্নক সমস্যায় থাকা ব্যক্তিরা এই সুবিধা থেকে বঞ্চিত থাকার কথা সব সময়। এটাকে কখনই সত্যিকার অর্থে এসাইলাম আবেদনকারী বলা ঠিক হবে না বলে উল্লেখ্য করেছে হোম অফিস।
মাচ ২০১৭ থেকে অটোমেটিক সেটেলমেন্ট আর থাকছে না বলেও উল্লেখ্য করা হয়। এরপর থেকে পাঁচ বছরের পর থেকে আর কোন অটোমেটিক সেটেলমেন্ট সহজ পথ বন্ধ হয়ে গেছে। আগে এই ধরনের কঠোর নিয়মাবলী ছিল না। এবং কোন দিকনিদেশনাবলীও ছিল না।
যেমনভাবে যদিও কেউ রোহিঙ্গা শরনার্থী হয়ে থাকেন তাহলে তাদেরকে পাচ বছরের থাকার অনুমতি দিলেও পাঁচ বছর পরে তা হয়তো আর সে রকম কোন সমস্যা ঐ দেশে থাকবে না। তথন হোম অফিস বলতে পারে এসাইলাম আবেদনকারীরা সেইফে অবস্থান ও জীবন-যাপন করতে পারবে।
অথবা যদি কেউ তার নিজ দেশে অবস্থান কালে যে কোন সমস্যার মুখোমুখি হয়ে ছিলেন তা পরবতীতে কোন কারণে নিজ দেশের সরকার কর্তৃক তার গ্যারান্টির ভিত্তিতে সমাধান দিতে রাজি হয় তাহলে ঐ এসাইলাম আবেদনকারীরা আর ব্রিটেনে থাকতে পারবেন না।
এক্ষেত্রে এসাইলাম আবেদনকারী তার নিজ অবস্থান তুলে ধরে হোম অফিসকে অবহিত করতে যে, তার নিজ দেশে এখনো তার জীবনের ওপর নিরাপত্তাহীনতার হুমকি রয়েছে। আর এটা প্রমাণ করতে হবে খুবই সুক্ষভাবে একজন অভিজ্ঞ আইনজীবির পরামর্শক্রমে।