শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭

চকবাজার থানার সামনে তাণ্ডব আদালতের নির্দেশ মানছে না ওসি

চকবাজার থানার সামনে তাণ্ডব আদালতের নির্দেশ মানছে না ওসি

নিউজ ডেস্ক: গত ২৭ অক্টোবর চকবাজার থানার সামনে মিষ্টিমুখ দোকানের জায়গা ও একটি বাড়ী দখলে নিতে ব্যবসায়ী আজিজুর রহমানের ঘরে ডুকে হামলা চালায় একদল ভাড়াটে সন্ত্রাসী। ব্যাপক তাণ্ডব চলে এই পরিবারের উপর।

কিন্তু থানা মামলা বা অভিযোগ নিতে অপারগতা জানালে, বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয় ভিকটিম। গত ২ নভেম্বর আদালত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ওসি চকবাজার কে থানায় মামলা এন্ট্রি করার নির্দেশ দেন। কিন্তু আজ বুধবার পর্যন্ত এজাহার হিসেবে এন্ট্রি করেনি ওসি, গ্রেপ্তার হয়নি কেউ! একদিকে নানা অজুহাত দেখিয়ে বিলম্ব করছে ওসি।

শুধু তাই নয়, ওসি ও আসামী পক্ষের লোকজন বাদী আজিজুর রহমানকে মামলা না করে আদালত কর্তৃক অভিযোগ পত্র প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করছেন অনবরত।

এমতাবস্থায়, উক্ত পরিবার ও তাদের জায়গাজমি, দোকান ও বাড়ি দখলে নেওয়ার আশংকা রয়েছে। এই পরিবারের জীবন হুমকির মুখে। যেকোনো মুহুর্তে পুনরায় প্রাণনাশের মত সন্ত্রাসী হামলা হতে পারে এই পরিবারের উপর। ব্যাপক নিরাপত্তা হীনতায় ভুগছেন ভিকটিম আজিজুর রহমান।

তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী স্থানীয় সন্ত্রাসী নূর মোস্তফা ওরফে টিনু ও তার সহযোগীরা উক্ত ঘটনায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে এই হামলা চালায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026