শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪

লন্ডন স্টার্টফোর্ড সিটির ওয়েষ্টফিল্ড সেন্টারে অগ্নিকান্ড সংঘঠিত

লন্ডন স্টার্টফোর্ড সিটির ওয়েষ্টফিল্ড সেন্টারে অগ্নিকান্ড সংঘঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিউহ্যাম বারার আওতাধীন পূর্ব লন্ডনের স্টার্টফোর্ড সিটিরর ব্যস্ততম শপিং সেন্টার ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে ছোট ধরনের একটি অগ্নিকান্ডের ঘটনার খবর পাওয়া যায়।

মেইনস্ট্রিম নিউজের বরাত দিয়ে জানা যায়, অনেক লোকজনের সমাগম ছিল উইকএন্ড এর ছুটির দিন শনিবার। অনেক ক্রেতাও আসেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। এ সময় ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। শপিং সেন্টারের ভেতর থেকে শত শত মানুষকে বের করে দেওয়া হলে ক্রেতাদের মধ্যে হুড়াহুড়ি সৃষ্টি হয়। অনেককেই ভয়ে কান্নাকাটি শুরু করে দেন।

এর পরপরই ফায়ার এলার্ম বেজে ওঠে এবং সিকিউরিটি অফিসাররা লোকজনের ভিড় বাইরে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে হাতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, শপিং সেন্টারের দ্বিতীয় তলার একটি দোকানে অগ্নিকান্ডের কান্ডের ঘটনা ঘটেছে তবে তা দ্রুত নিয়ন্ত্রনে নেয় আসে ফায়ার ব্রিগেড টিম। ক্রেতাদের মধ্যে সন্ত্রাসী হামলার আশংকার সৃস্টি হলে তাদের মধ্যে হুড়াহুড়ি ও অনেকেই কান্না শুরু করেন। এতে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026