শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বেশ কয়েকটি টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার (১২ নভেম্বর) সকালে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন আমাকে ‘বুড়ো’ বলে অপমান করেছেন।
উত্তর
কোরিয়া নিয়ে করা টুইটে ট্রাম্প বলেন, “আমাকে ‘বুড়ো’ বলে কেন অপমান করলেন কিম জং-উন? বিপরীতে আমি কখনোই তাঁকে ‘খাটো ও মোটা’ বলব না। হ্যাঁ, আমি তাঁর বন্ধু হওয়ার জোর চেষ্টা চালাচ্ছি। আশা করি, কোনো একদিন এটা সম্ভব হবে।”
প্রায় একই সময়ে আরো কয়েকটি টুইট করেন ট্রাম্প। এর একটিতে তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অভিলাস ও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিষেধাজ্ঞা ‘বাড়াচ্ছেন’। আর এর মধ্য দিয়ে তিনি পিয়ংইয়ংকে ‘পরমাণু শক্তিচ্যুত’ করার চেষ্টা করছেন।
রবিবার ভিয়েতনামে অ্যাপেকের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখান থেকেই বেশ কয়েকটি টুইট করেন তিনি।