মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৯

সীমান্ত চুক্তি নিয়ে মত পাল্টালেন মমতা

সীমান্ত চুক্তি নিয়ে মত পাল্টালেন মমতা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শেষপর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চুক্তি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। মমতার এই মনোভাব কেন্দ্রীয পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশিদকে জানিয়ে দেওয়া হয়েছে।

সরকার আশা করছে, সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে সীমান্ত চুক্তি সংক্রান্ত ১১৯তম সংবিধান সংশোধনী বিলটি পাশ করানো সম্ভব হবে। সীমান্ত চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার ঠিক পর পরই রাজ্যের স্বরাষ্ট্রসচিব কেন্দ্রীয় সরকারকে সীমান্ত চুক্তিতে রাজ্যের সম্মতির কথা জানিয়ে চিঠি দিয়েছিল। এর পর থেকেই তৃণমূল কংগ্রেস কখনোই আলোচনা বৈঠকে বা সংসদে সীমান্ত চুক্তি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়নি। এমনকি রাজ্যসভায় প্রথম যেদিন সলমান খুরশিদ বিলটি পেশের চেষ্টা করেছিলেন সেদিনই তৃণমূল কংগ্রেস কোনও আপত্তি করেনি। সেদিন শুধুমাত্র অসম গণপরিষদেও দুই সদস্য ওয়েলে নেমে এসে বিলটি কেড়ে নেবার চেষ্টা করেছিল।

কিন্তু দ্বিতীয়বার যখন বিলটি পেশ করার চেষ্টা হয় তখন তৃণমূল কংগ্রেসই বিলটির প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল্। পররাষ্ট্রমন্ত্রী সলমান খুরশিদ সঙ্গে সঙ্গে মমতাকে ফোন করে বিলটি নিযে তার সমর্থন চান। এরপরই মমতা মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূলের তিন সদস্যেও একটি কমিটি তৈরি কওে দেন কেন্দ্রীয সরকারের সঙ্গে আলোচনার জন্য। তবে পররাষ্ট্র মন্ত্রক সুত্রে জানা গেছে, মনমোহন সিংয়ের নিউইয়ক যাত্রার আগেই তৃণলমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, তারা বিলটি নিয়ে আপত্তি করবে না। তবে তারা বিলটিকে সমর্থন দেবেন কিনা সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানান নি বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026