মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৭

সুষ্ঠু নির্বাচনের জন্য সুজনের পরামর্শ

সুষ্ঠু নির্বাচনের জন্য সুজনের পরামর্শ

শীর্ষবিন্দু নিউজ: সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য চারটি পরামর্শ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আজ এক সংবাদ সম্মেলনে এ নাগরিক সংগঠনটি তাদের এ সুপারিশ তুলে ধরে। সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আরপিওতে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত ধারা সংযোজন করতে হবে। একই সঙ্গে ‘না’ ভোটের বিধান পূনঃপ্রর্বতন করা, ব্যালেট পেপারে একই সঙ্গে মার্কা ও প্রাথীর ছবি ব্যবহার এবং নির্বাচনকালীন সময়ে গুরুতর অসদাচরণের জন্য তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়ে আরপিওতে ধারা সংযোজন করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরপিও সংশোধনে নির্বাচন কমিশন যে খসড়া দিয়েছিল তা পুরো গ্রহণ করেনি মন্ত্রিসভা। এর প্রভাব সূদুরপ্রসারি হতে পারে। সুজনের পক্ষ থেকে বলা হয় কালো টাকার প্রভাব গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সর্বাধিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংসদ ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে। নির্বাচন কমিশনে রাজনৈদিক দলগুলো আয় ব্যয়ের যে হিসাব দিয়েছে তার তথ্য চেয়েও পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিচারপতি কাজী এবাদুল হক ও সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026