মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫

মার্কিন কূটনীতিক হাওয়ার্ড বি শেফার আর নেই

মার্কিন কূটনীতিক হাওয়ার্ড বি শেফার আর নেই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান কূটনীতিক, দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ হাওয়ার্ড বি শেফার আর নেই। রোববার তিনি মারা গেছেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের একজন বন্ধু হয়ে উঠেছিলেন অমায়িক ব্যবহারের হাওয়ার্ড বি শেফার। এ ছাড়া তিনি ভারত ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে পলিটিক্যাল কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিনিয়র কূটনীতিক রিচার্ড রোসো। তিনি ইউএস-ইন্ডিয়া পলিসি স্টাডিজের সেন্টার ফর স্ট্রাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএনআইএস) ওয়াধওয়ানি চেয়ার। এক টুইটে রিচার্ড রোসো লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে একজন বিশাল মাপের মানুষ চলে গেছেন।

রাষ্ট্রদূত হাওয়ার্ড শেফারের বুদ্ধিদীপ্ত কাউন্সেল বা পরামর্শ মিস করবো আমরা। এ খবর দিয়েছে অনলাইন আউটলুক ইন্ডিয়া। এতে বলা হয়, হাওয়ার্ড বি শেফার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা একজন অফিসার।

তিনি ক্যারিয়ারের ৩৬ বছরই যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্ক নিয়ে কাজ করেছেন। এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

তিনি নয়াদিল্লি, সিউল, কুয়ালালামপুরেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র যখন কাশ্মির সঙ্কট নিয়ে সমাধানের জন্য গভীরভাবে চেষ্টা করছিল তখন ভারতে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দূ’জন কূটনীতিকের জীবনী লিখেছেন হাওয়ার্ড বি শেফার। এ ছাড়া দক্ষিণ এশিয়া বিষয়ক অনেক নিবন্ধও লিখেছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026