মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৮

সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে সুষ্টু নির্বাচন সম্ভব নয়

সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে সুষ্টু নির্বাচন সম্ভব নয়

শীর্ষবিন্দু নিউজ: সংসদ বহাল রেখে নির্বাচন করলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না মনে করছে টিআইবি। সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব নয় বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ ও সুপারিশসমুহ তুলে ধরা হয় টিআইবির পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং টিআইবির  ট্রাস্টি বোর্ড সদস্য এম হাফিজ উদ্দিন খান,নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান,উপ-নির্বাহী পরিচালক ড.সুমাইয়া খায়ের,পরিচালক এম রফিকুল হাসান ও সিনিয়র ম্যানেজার শাহজাদা আকরাম উপস্থিত ছিলেন।

দুর্নীতি বিরোধী এ সংস্থাটি বলেছে, সংসদ বহাল রেখে নির্বাচন হলে ফলাফল নিয়ে বিতর্ক হবে। আজ এক সংবাদ সম্মেলনে টিআইবির এ মতামত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, রিটানিং কর্মকর্তা হিসাবে জেলা প্রশাসকদের নয়,কমিশনের কর্মকর্তদের  দায়িত্ব দিতে হবে। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে কার্যকর নির্বাচন কামশন:অগ্রগতি,চ্যালেজ্ঞ ও উত্তরণের উপায় শীর্ষক এ সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন হলে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্ভাব্য প্রভাব রোধ করা ইসির জন্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাদের বিশেষ সুবিধা দেয়ার উদ্যোগ ইসিকে সমালোচনার মুখে ফেলবে। নির্বাচন সামনে রেখে সবার জন্য সমান ক্ষেত্র নিশ্চিতের পাশাপাশি প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বাড়ানো, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব দূর করা, আইনি সীমাবদ্ধতা থেকে উত্তরণ, আইনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন অব্যাহত রাখা এবং জনগণের আস্থা অর্জন ইসির জন্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে বলেও উল্লেখ করেন তিনি।

দশম সংসদ নির্বাচনেও জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়ার সিদ্ধান্তে প্রশাসনে দলীয় প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন টিআইবির ট্রাস্টি এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, ডিসিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। যুগ যুগ ধরে তাদের এ দায়িত্বে রাখতে হবে এমন কথা নেই। ইসির নিজস্ব জনবলকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিতে হবে। জেলা নির্বাচন কর্মকর্তাদের দিয়ে নির্বাচন করতে সমস্যা নেই বলেও তিনি মত প্রকাশ করেন।

প্রসঙ্গত: আগামী ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। এর বিরোধিতা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে বিরোধী দল বিএনপি।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026