শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
মুবি শহর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ফজরের নামাজে আসা মুসল্লিদের ওই জমায়েতে এই হামলা চালানো হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিস্টারের।
পুলিশ বলছে, এক যুবক এই হামলা চালিয়েছে। এই হামলা জন্য বোকো হারামকে দায়ী মনে করছে নিরাপত্তা বাহিনী।
তবে এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।