শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪

লন্ডনে নিরপেক্ষ নির্বাচনে ইউরোপিয়ান কমিশন নেতৃবৃন্দকে নিয়ে সেমিনার

লন্ডনে নিরপেক্ষ নির্বাচনে ইউরোপিয়ান কমিশন নেতৃবৃন্দকে নিয়ে সেমিনার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, সংবাদ পত্রের স্বাধীনতা শীর্ষক এক সেমিনার ২১ নভেম্বর ভয়েস ফর বাংলাদেশের আয়োজনে ইউরোপিয়ান কমিশনের লন্ডন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি সহ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনা করা হয় এবং এসবের কারণ হিসাবে বক্তারা গত ৫ ই জানুয়ারি ২০১৪ সালের ভোটার বিহীন এক তরফা নির্বাচনকে দায়ী করেন।

উক্ত সেমিনারে ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের সঞ্চলনায় মূল বক্তব্য রাখেন ইউরোপিয়ান কমিশনের লন্ডন কার্যালয়ের প্রধান জোয়ানা ক্রুজ।

জোয়ানা ক্রুজ তার বক্তবে বলেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে আগামী জাতীয় নির্বাচন ব্রাঞ্ছনীয়।

তিনি বাংলাদেশের বর্তমান মানবদিকার পরিস্থিতি,বিচার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপিয়ান কমিশনের অবস্থান তুলে ধরেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ইউরোপিয়ান কমিশনের রাজনৈতিক প্রতিনিধি সাইমন এস্পোষিত, ইউরোপিয়ান কমিশনের লন্ডন প্রতিনিধি লুকা বারবারিস, ইউরোপিয়ান কমিশনের লন্ডন প্রতিনিধি কনরাড হাগডুস ও বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়নের আহবায়ক এস এইচ সোহাগ, ভয়েস বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন আলা উদ্দীন রাসেল, কানিস ফাতেমা, আবদুর রহিম, ডলার বিশ্বাস, নূর হোসাইন, লুৎফুর রহমান, আকলিমা ইসলাম, মনোয়ার মোহাম্মাদ, লুৎফুর রহমান লিঙ্কন, লুবা চৌধুরী, আবুল হোসাইন নিজাম, মোঃ পারভেজ আজম, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল আহমেদ, মাকসুদুর রহমান, জুবায়ের আহমেদ, শেখ সাদিক, এমদাদুল হক সহ আরো অনেকে ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026