রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের এনগেজমেন্ট সম্পন্ন

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের এনগেজমেন্ট সম্পন্ন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের বাতাসে বড় এক কানকথা ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোটছেলে প্রিন্স হ্যারি গোপনে প্রেমিকা মেগান মার্কেলের সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন করেছেন। অনেকদিন ধরেই তারা প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।

তাই ইনকুইরার লিখেছে, রিপোর্ট অনুযায়ী, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের এনগেজমেন্ট নিশ্চিত হয়ে গেছে। বলা হয়েছে, বাকিংহাম রাজপ্রাসাদ থেকে বিবিসি’কে বিরাট একটি বোমা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দ্য ইভনিং স্ট্যান্ডার্ড বলেছে, বৃটিশ রাজ পরিবার থেকে এরই মধ্যে বিবিসি নেটওয়ার্ককে বিষয়টি জানানো হয়েছে।

কয়েকদিনের মধ্যেই তারা রাজপ্রাসাদের এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করবে। তবে এ বিষয়ে বিবিসির কোনো মন্তব্য পাওয়া যায় নি।

বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, নিজেদের এনগেজমেন্টের বিষয়টি রাজপরিবারকে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল অবহিত করেছেন ২৪ শে নভেম্বর।

আর সেই এনগেজমেন্ট হয়েছে রানী এলিজাবেথের বাড়িতেই। তবে রাজপরিবার বিষয়টি আপাতত গোপন রাখতে চাইছে।

কারণ, এ ঘোষণা দেয়ার আগে অনেক বিষয় আছে যা ঠিকঠাক করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ডেইলি স্টার অনলাইন লিখেছে, এখন পর্যন্ত জনগণের সামনে এ ঘোষণা দেয়ার ইচ্ছা নেই রাজপরিবারের।

কারণ, রাজপরিবার চাইছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে প্রথমেই তাদের ভবিষ্যত পরিকল্পনা ঠিক করার সময় দিতে হবে।

বিভিন্ন সূত্র বলেছে, এনগেজমেন্টের বিষয়টি রানী দ্বিতীয় এলিজাবেথকে জানাতে তার সঙ্গে গোপন বৈঠক করতে হয়েছে হ্যারি ও মেগানকে।

এরই মধ্যে কেনসিংটন ও বাকিংহাম রাজপ্রাসাদে বিয়ের বাদ্য বেজে গেছে। সেখানে দায়িত্ব পালনকারী স্টাফরা বিষয়টি এরই মধ্যে অনুধাবন করতে পারছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026