শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নকে ৫০ বিলিয়ন ইউরো ডিভোর্স বিল দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয় নি।
তবে এ প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এ খবর দিয়েছে বিবিসি। ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, প্রস্তাবকৃত অর্থের পরিমাণ ৫৫ বিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানো হতে পারে।
গত সপ্তাহের ইউরোপিয়ান ইউনিয়নের ক্যাবিনেট মিটিংয়ের পরে এমন প্রস্তাব দিলো যুক্তরাজ্য।
ব্রেক্সিট কার্যকরের সময়কালে যুক্তরাজ্য কি পরিমাণ অর্থ প্রদান করবে, সেটি সব সময়ই আলোচনার মূল বিষয় ছিল। এ সংক্রান্ত সমঝোতায় যুক্তরাজ্যের প্রদেয় অর্থের পরিমাণ নিয়ে এখনো সমঝোতায় টানতে পারে নি দুইপক্ষ।
গত ২০শে সেপ্টেম্বর বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট কার্যকরের সময়কালে ২০ বিলিয়ন ইউরো প্রদান করার প্রস্তাব করেন।
তবে তাতে সম্মতি জানায় নি ইউরোপিয়ান ইউনিয়ন। তখন বৃটেনকে অর্থের পরিমাণ আরো বৃদ্ধি করতে পরামর্শ দেয়া হয়। বর্তমানে যুক্তরাজ্য ব্রেক্সিট আলোচনায় অগ্রগতি আনতে চাইছে।
তবে ইউরোপিয়ান ইউনিয়ন সব সময়ই বলে এসেছে যে, আলোচনা এগিয়ে নিতে সবার আগে বিচ্ছেদ বিল হিসেবে দেয়া অর্থের অঙ্ক চূড়ান্ত করতে হবে।
এ ছাড়াও ব্রেক্সিট পরবর্তী ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় এবং যুক্তরাজ্যের আওতাধীন আয়ারল্যান্ডের বর্ডার সংক্রান্ত কিছু ব্যাপারেও আপত্তি আছে ইউরোপিয়ান ইউনিয়নের।
তবে, দৃশ্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক ইস্যুতে দুই পক্ষের সম্মতি ব্রেক্সিট আলোচনার অগ্রগতির পালে নতুন হাওয়া দিলো।