শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭

টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির কাউন্সিলার প্রার্থীদের সভায় এড মিলিব্যান্ড এর উপস্থিতি

টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির কাউন্সিলার প্রার্থীদের সভায় এড মিলিব্যান্ড এর উপস্থিতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির নির্বাচিত কাউন্সিলার প্রার্থীদের পরিচিতি ও ফান্ড রেইজিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন লেবার পার্টির সাবেক লিডার এড মিলিব্যান্ড।

গত ২৬ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক লেবার সমর্থক ও বেশ কয়েকজন এমপি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এড মিলিব্যান্ড আগামী কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী ও কাউন্সিলারদের পক্ষে কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় বেথনাল গ্রীন এন্ড বো আসনের এম পি রুশনারা আলী, মেয়র জন বিগস

লেবার কাউন্সিলর সাবিনা আক্তার ও আসমা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে দলের কাউন্সিলর স্থানীয় লেবার সদস্য গন ছাড়াও উপস্থিত ছিলেন রুথ ক্যাডব্যারী এম পি, মাইক গ্যাপ এম পি,জিম ফিটজ প্যাটরিক এম পি, জিএলএ মেম্বার উম্মেস দেশাই সহ অন্যনরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026