মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৭

২৫ অক্টোবর কঠোর হার্ডলাইনে যাচ্ছে বিএনপি

২৫ অক্টোবর কঠোর হার্ডলাইনে যাচ্ছে বিএনপি

শীর্ষবিন্দু নিউজ: আগামী ২৫ অক্টোবর ঢাকায় অবস্থান নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করবে বিএনপি। ওই দিন ঢাকায় মহাসমাবেশ ডেকে তারা এ অবস্থান নেবে বলে জানিয়েছে দলীয় সূত্র। দলীয়ভাবে বিএনপি এরই মধ্যে তাদের প্রস্তুতি শেষ করছে বলে গোপন সূত্রে জানা যায়্।

যদিও এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। এ পরিকল্পনা সফল করতে ১৮ দলীয় জোটভুক্ত দলগুলো ছাড়াও সমমনাদের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে বিএনপি। মহাসমাবেশের পক্ষে জনমত গড়তে বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন, গণসংযোগ, প্রচারপত্রবিলিসহ আরো কিছু প্যাকেজ কর্মসূচিও নেবে প্রধান বিরোধী দল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রোববার খুলনার জনসভায় ২৫ অক্টোবরের পর কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছেন।

সূত্রমতে, ওই দিন ১৮ দলীয় জোটভুক্ত দলগুলো তো বটেই, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দাবিকারি সব দলই বিএনপির সঙ্গে যোগ দিয়ে আরো বড় রাজনৈতিক প্লাটফর্ম গড়বে। মহাসমাবেশে ২০ লক্ষাধিক লোক সমাগমের টার্গেট নিয়েছে বিএনপি। সমাবেশে এসে আর ফিরে না যাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই অবস্থানের নেতৃত্ব দেবেন বলে জানাচ্ছে দলীয় সূত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026