শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫

অধ্যায়ের ব্যানারে কবি আহমদ ময়েজকে নিয়ে কাব্য সন্ধ্যা অনুষ্ঠিত

অধ্যায়ের ব্যানারে কবি আহমদ ময়েজকে নিয়ে কাব্য সন্ধ্যা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: কবিতা প্রিয় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিলেতের বিশিষ্ট কবি আহমদ ময়েজের বিমূর্ত চরণে রাখি কালের ক্ষমা শীর্ষক এক কাব্য সন্ধ্যা অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যায়।

৩রা ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অধ্যায়ের ব্যানারে অনুষ্ঠিত এই কাব্য সন্ধ্যায় অধ্যায়ের কবি কামরুল বসিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কাব্য সন্ধ্যায় কবির পরিচিতি পেশ করেন কবি শাহনাজ সুলতানা এবং কবির উপর মুল প্রবন্ধ পড়েন কবি সাইম খন্দকার। অনুষ্ঠানে কবি আহমদ ময়েজ তাঁর অনুভুতি ব্যক্ত করে কথা রাখেন।

এরপর কবি শাহ সোহেল ও কবি কাইয়ুম আব্দুল্লাহর যৌথ পরিচালনায় এতে উপস্থিত কবি, সাহিত্যিক, সুধীরা তাঁদের অনুভুতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কাব্য সন্ধ্যায় বিপুল সংখ্যক বিলেতের কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সমাগম ঘটে।

এরপর কবি আহমদ ময়েজের বাছাইকৃত কিছু কবিতা ও ছড়াগান পরিবেশন করা হয়। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার তৌহিদ সাকিল, মোস্তফা জামান নিপুন, সৈয়দ রুম্মান, স্মৃতি আজাদ, বর্ণালী চক্রবর্তী, সোমা দাস, সাগর রহমান, ঊর্মিলা আফরোজ, মুনিরা পারভীন প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026