সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক: যেকোন বিষয়ে জ্ঞান আহরনের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কর্মক্ষেত্রে যে পেশার মানুষ যতবেশী প্রশিক্ষণ নিতে পারবে তিনি তত বেশী পেশাগত দক্ষতায় পারদর্শী হবেন। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক্স জগতে কর্মরতদের নিয়মিত প্রশিক্ষনে অংশ নিলে তার কর্মক্ষেত্রে দক্ষতা অনেক বেশী সমৃদ্ধ হবে।

এ লক্ষ্যকে সামনে নিয়ে নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশী টিভি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজন করা হয় সময়োপযোগী মিডিয়া প্রশিক্ষন কর্মশালায় বক্তারা উক্ত কথাগুলো বলেন। হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এর হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী গাউসুল ইমাম চৌধুরী সুজনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও সিজেএর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক আব্দুস সাত্তার, আইঅন টিভির হেড অফ নিউজ বুলবুল হাসান, ইকরা বাংলা টিভির সিনিয়র প্রডিউসার সুভাস চন্দ্র দাস।

লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে আরোও উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মোহাম্মাদ সুবহান,আইটি সেক্রেটারী সালেহ আহমদ,ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ, এক্সিকিউটিভ মেম্বার ইমরান আহমদ, ব্রিট বাংলার নির্বাহি সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, হাইড ওয়েফেয়ার এসোসিয়েশনের চেয়ার নাসের খাঁন সুয়েব,মো: আব্দুল মছব্বির, অধ্যাপক নুরুজ্জামান মনি,মো: ইকবাল সমুজ,দেওয়ানুর রহমান,আবু সাইদ চৌধুরী সাদি,মো: কলনদর তালুকদার,মুকিত চৌধুরী সিতু,শাহ সোহেল আহমদ,সৈয়দ ফয়সল,মাসুক মারুফ,বদরুল আহমদ,মাহবুবুল ইসলাম মাহী,ফোরকানোর রহমান চৌধুরী সাগর,মাহবুবুর রহমান মামুন ।

ভবিষ্যতে মুল ধারার মিডিয়া থেকে প্রশিক্ষক এনে আরোও বড় ধরনের আয়োজনের কথা জানান আয়োজকরা। এধরনের প্রশিক্ষন নর্থ ইংল্যান্ডের সাংবাদিকদের সাথে সাথে সমগ্র বৃটেনের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপক্রিত হবেন বলে জানিয়েছেন আগত অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন কারীদের সংগঠনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করেন উপস্থিত অতিথি ওপ্রশিক্ষকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026