মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

ফিলিস্তিনি প্রেসিডেন্টকে পুতিনের ফোন

ফিলিস্তিনি প্রেসিডেন্টকে পুতিনের ফোন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রশ্নে চলমান উত্তাপের মধ্যেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৫ ডিসেম্বর মঙ্গলবার মাহমুদ আব্বাসকে ফোন করেন ভ্লাদিমির পুতিন।

এ সময় তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে মস্কোর সমর্থন রয়েছে। সেই আলোচনায় জেরুজালেমের বিষয়টিও উল্লেখ থাকবে।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রাশিয়া ছাড়াও এ ইস্যুতে তুরস্ক, ফ্রান্স, জর্ডান, মরক্কো ও ভ্যাটিকানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ফিলিস্তিন।

বিষয়টি নিয়ে এরইমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জর্ডানের রাজা আবদুল্লাহ, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও তিনি এ ইস্যুতে কথা বলেছেন। এসব আলোচনায় তিনি জেরুজালেম ইস্যুতে পাশে থাকার এবং কূটনৈতিকভাবে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিশ্বনেতাদের সঙ্গে পৃথক পৃথক ফোন কলে মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেমে ইসরায়েলের রাজধানী স্থানান্তরের মার্কিন পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। সম্মিলিতভাবে পবিত্র জেরুজালেম নগরী এবং এর ইসলামিক ও খ্রিস্টান স্থাপনাগুলো রক্ষা করতে হবে।

এদিকে ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এজন্য তিনি কোনও সময়সীমা উল্লেখ করেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026