বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭

আইএসের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো ইরাক

আইএসের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলো ইরাক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলো ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বাগদাদে এক সম্মেলনে বলেন, ইরান-সিরিয়া সীমান্তের দখল স¤পূর্ণরুপে নিজেদের হাতে নিয়ে নিয়েছে ইরাকি সেনাবাহিনী। নভেম্বরে রাওয়া শহরের নিয়ন্ত্রণ হারানোর পর ইরাকে আইএসের নিয়ন্ত্রণ এই সীমান্ত অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ইরাক ঘোষণা দেয়ার দু’দিন আগে রুশ সামরিক বাহিনী সিরিয়ার আইএসকে পরাজিত করার ঘোষণা দিয়েছে। জঙ্গি গোষ্ঠীটি ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিশাল অঞ্চল দখল করে নেয়। তবে গত দু’বছর ধরে উভয় অঞ্চলে ধারাবাহিকভাবে পরাজিত হয়ে আসছে তারা।

এই বছরের জুলাই মাসে ইরাকের মসুল শহর ও গত মাসে সিরিয়ায় তাদের স্ব-ঘোষিত রাজধানী রাকায় পরাজয়ের শিকার হয় আইএস। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কিছু আইএস যোদ্ধা সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আত্মগোপনে রয়েছে। বাকিরা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলগুলো দিয়ে পালিয়েছে।

শনিবার সম্মেলনে আবাদি বলেন, আমাদের বাহিনীগুলো পুরোপুরিভাবে ইরাক-সিরিয়া সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাই আমি দায়েশের(আইএস) সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করছি। তিনি আরো বলেন, আমাদের শত্রুরা আমাদের সভ্যতাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আমরা আমাদের একতা ও সংকল্পের জোরে জয়লাভ করেছি। আমরা খুব অল্প সময়ে জয়লাভ করেছি। ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আইএসের কবল থেকে ইরাক স¤পূর্ণরুপে মুক্ত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026