শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭

লন্ডনে আমেরিকা দুতাবাসের সম্মুখে হাজার হাজার মানুষের বিক্ষোভ

লন্ডনে আমেরিকা দুতাবাসের সম্মুখে হাজার হাজার মানুষের বিক্ষোভ

শিহাবুজ্জামান কামাল: ফিলিস্তিনিদের ভুখন্ড জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের রাজধানী ঘোষণা করায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব। ট্রাম্পের একক স্বীকৃতির বিরুদ্ধে রাজপথে নেমেছে মানবতাকামী হাজার হজার মানুষ।

শুক্রবার ৮ ডিসেম্বর ‘ফ্রেন্ডস অফ আল-আকসা’র আহবানে লন্ডনের আমেরিকা দুতাবাসের সামনে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারী-পুরুষ, শিশু, কিশোরসহ সববয়সী মানুষ স্বঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন। সামাজিক, মানবিক বিভিন্ন সংগঠন ও সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

লন্ডনের বিভিন্ন এলাকা থেকে হাজার হজার মানুষ প্লেকার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। তাঁদের গগনবিদারী শ্লোগানে প্রকম্পিত হয় বণ্ড স্ট্রীটের, গ্রসভেনর স্কোয়ারের দুতাবাসের আঙ্গিনা। বিক্ষোভ সমাবেশে সংহতি ও একাত্নতা প্রকাশ করে, মুসলিম ভয়েস, পিএসসি, পিওএসহ বিভিন্ন সংস্থা।

এছাড়া দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী প্রচন্ড ঠাণ্ডা উপেক্ষা করে সমাবেশে যোগ দেন। সেখানে তাঁরা ট্রাম্প বিরোধী নানা শ্লোগান দেনঃ ফিলিস্তিনিদের জেরুজালেম ফিরিয়ে দাও, ইসরাইল নিপাত যাক, ট্রাম্পের এই স্বীকৃতি মানিনা, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি। ট্রাম্পের এই ঘোষণাকে স্বীকৃতি দেয়নি যুক্তরাজ্য, ফ্রান্স, সৌসি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ ও ইউরোপিয়ান দেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026