সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০

বলিউডে অমিতাভ যে সুবিধা পেয়েছেন তা অভিনেত্রীরা পান না

বলিউডে অমিতাভ যে সুবিধা পেয়েছেন তা অভিনেত্রীরা পান না

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রীদের একটা বয়সের পর অভিনয়ের সুযোগ কমে আসে। সব অভিনেত্রীকে কোনো না কোনো সময় এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। কথাগুলো বলেছেন একসময়ের ডাকসাইটে অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

হিন্দি ছবিতে অভিনেতা ও অভিনেত্রীদের জন্য আলাদা আলাদা নিয়ম বলেও মন্তব্য করেছেন তিনি। বহুদিন বড় পর্দায় দেখা যায়নি শর্মিলাকে। এ ব্যাপারে তিনি বলেন, তার সঙ্গে নতুন কিছু ঘটেনি।

নির্দিষ্ট একটা বয়সের পর সব অভিনেত্রীর সঙ্গে এমনটা হয়। মাধুরী দীক্ষিতের বয়স অনেক কম, তার সঙ্গেও এটা ঘটেছে। দেড় ইশকিয়ার পর আর ছবি পাননি তিনি। অথচ অমিতাভ বচ্চনের ক্ষেত্রে নিয়ম আলাদা। সুজিত সরকারের মত পরিচালক উনার কথা মাথায় রেখে চরিত্র তৈরি করেন।

অমিতাভ বচ্চন এখন যে জায়গায় পৌঁছেছেন, সে জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে। তা মেনে নিয়েছেন শর্মিলা। তবে তিনি দ্বিমত করে জানান, বলিউডে অমিতাভ যে সুবিধা পেয়েছেন তা অভিনেত্রীরা পান না। ঋভু দাশগুপ্তর ছবি টিইথ্রিএনের কথা ভাবুন। কোরীয় ছবির রিমেক। অমিতাভকে জায়গা দিতে মহিলা চরিত্রকে পুরুষ চরিত্রে বদলে দেয়া হল। অথচ মহিলা শিল্পীদের এমন সুযোগ কেউ করে দেন না।

পাশাপাশি আবার অমিতাভ যদি আইনজীবীর চরিত্রে না থাকতেন, তাহলে পিঙ্ক কেউ দেখত না। সিনেমা সমাজের বাস্তবটা তুলে ধরে। কোনো মহিলার কথা ভেবে এমন চরিত্র তৈরি হয় না, কারণ তাতে তিনি মুখ্য চরিত্র হয়ে যাবে। কিন্তু আশার কথা, আঞ্চলিক ছবির ক্ষেত্রে নিয়মটা অন্যরকম। বয়স্ক অভিনেত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ চরিত্র নির্মাণ হয় সেখানে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026