মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৮

অবৈধ হজ্বযাত্রী রোধে বায়োমেট্রিক ইউনিট মোতায়েন হচ্ছে সৌদীতে

অবৈধ হজ্বযাত্রী রোধে বায়োমেট্রিক ইউনিট মোতায়েন হচ্ছে সৌদীতে

শীর্ষবিন্দু নিউজ নিউজ ডেস্ক: অবৈধ হজ্বযাত্রী প্রতিরোধে সৌদি কর্তৃপক্ষ অননুমোদিত বা অবৈধ হজ্বযাত্রীদের আটক করতে ভ্রাম্যমান ফিংগারপ্রিন্ট ইউনিট সমূহ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট বিভাগে একটি বিশেষ ডিভিশন স্থাপন করছে।

পাসপোর্ট ডিপার্টমেন্টের হজ্ব ডিভিশনের পরিচালক মেজর জেনারেল আয়াদ আল-হারবি বলেন, হজ্বের জন্য মক্কায় প্রবেশকালে হজ্বযাত্রীদের অঙ্গুলীর ছাপ ও আইরিস (চক্ষু) ছবি গ্রহণের জন্য চারটি ভ্রাম্যমান বায়োমেট্রিক রেকর্ডিং ইউনিট মোতায়েন করা হবে। তিনি আরো জানান, অনুপ্রবেশকারীদের ঠেকাতে মক্কার উপকন্ঠে  ট্রাকের আকৃতিতে বিরাট ভ্রাম্যমান মোবাইল ইউনিট সমূহ মোতায়েন করা হবে। এই পদ্ধতি শাস্তিমূলক ব্যবস্থাও ত্বরান্বিত করবে। মহিলা অনুপ্রবেশকারীদের প্রতিরোধে এই প্রথম বারের মতো মোবাইল ইউনিটে মহিলা কর্মীও মোতায়েন করা হবে।

কর্তৃপক্ষ অবৈধ হজ্বযাত্রীদের মক্কায় প্রবেশ প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। অননুমোদিত হজ্বযাত্রীদের বিরুদ্ধে রাজ্য থেকে  বহিষ্কার এবং ১০ বছরের মধ্যে পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে সৌদী পাসপোর্ট বিভাগ মক্কার প্রধান ৮টি রুট চিহ্নিত করেছে। যেগুলো অনুমতি বিহীন হজ্বযাত্রীরা প্রধানত: মক্কায় প্রবেশের ক্ষেত্রে ব্যবহার করে থাকে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026