রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭

ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করার পক্ষে প্রায় অর্ধেক বৃটিশ

ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করার পক্ষে প্রায় অর্ধেক বৃটিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রায় অর্ধেক বৃটিশ নাগরিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৃটেন সফর বাতিল করার পক্ষে রায় দিয়েছেন। তারা চান, বৃটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করা হোক। এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের পক্ষে এ জরিপ চালায় বিএমজি রিসার্স। এতে দেখা যাচ্ছে শতকরা ৪৮ ভাগ বৃটিশ ট্রাম্পের ওই সফর বাতিল করার পক্ষে। তার রাষ্ট্রীয় সফর নিয়ে এত বিরোধিতার পরও লন্ডনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়েছেন নতুন বছরে ট্রাম্প বৃটেন সফরে আসতে পারেন।

এ সময়ে তিনি সাক্ষাত করতে পারেন রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। উল্লেখ্য, ট্রাম্প এমন সফরে এলে বৃটেনে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে তার জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা, যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা, জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ার ঘটনায় এমন বিক্ষোভ দেখা দিতে পারে। ট্রাম্পের সফর বাতিল করা উচিত কিনা?

এ প্রশ্নের জবাবে দেড় হাজারের বেশি মানুষ উত্তর দিয়েছেন। তার মধ্যে শতকরা ৪৮ ভাগ তার আমন্ত্রণ বাতিল করার আহ্বান জানিয়েছে। শতকরা ৩১ ভাগ বলেছে এমনটা করা উচিত হবে না। শতকরা ২১ ভাগ বলেছে তারা এ বিষয়ে কিছু জানে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026