শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট আলোচনাকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যেতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতাদের একটি চুক্তি অনুমোদনের আহ্বান জানাবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো বৃহস্পতিবার ব্রাসেলস গেছেন মে।
তেরেসা প্রস্তাবিত ওই চুক্তি অনুমোদন হলে আলোচনা দ্বিতীয় পর্যায়ে ধাবিত হবে এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে শুক্রবার। এর আগে তেরেসা মে বলেছেন, বর্তমান সমঝোতা চুক্তিটি উপযুক্ত এবং ন্যায্য। এতে ভবিষ্যতের সমপর্ক নির্ধারণে করণীয় সমস্ত বিষয়বস্তুর উপস্থিতি বিদ্যমান। কিভাবে ভবিষ্যৎ বাণিজ্য পরিচালনা করা হবে এ সমপর্কে সেখানে ইইউ’র নৈশভোজে আলোচনা করার কথা তার।
৪০ বছর ধরে ইইউ’র সঙ্গে যুক্ত বৃটেন। তাদেরকে নিয়ে ইইউয়ের সদস্য মোট ২৮। বৃটেনকে বাদ দিয়ে সদস্য সংখ্যা দাঁড়াবে ২৭। এই ২৭টি সদস্য দেশের ২৭ জন নেতা ব্রেক্সিট আলোচনা দ্বিতীয় পর্যায়ে নিয়ে যেতে চান এবং সেটা হওয়ার কথা শুক্রবার। এ বিষয়টি অনুমোদন দিতে একমত প্রকাশ করেছেন তারা।
তবে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বৃটেনের পার্লামেন্টে শেষ দফায় তেরেসা মে’র সরকার পরাজিত হওয়া ও মতপার্থক্যের কারণে বিভেদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ইইউ’র সঙ্গে। এ প্রসঙ্গে বৃটিশ পার্লামেন্টের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সবাইকে জানাবেন যে, সমঝোতায় পৌঁছানোর জন্য বৃটেন এবং ইইউ- দু’পক্ষকেই ছাড় দিতে
হয়েছে এবং শেষ পর্যন্ত একটি সুষ্ঠু সমাধানে পৌঁছানো গেছে। প্রসঙ্গত, ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের পথে এখনো কিছু বাধা রয়ে গেছে। তেরেসা মে এবং তার মন্ত্রিপরিষদ আগামী মঙ্গলবার সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। এতে বেক্সিট পরবর্তী বৃটেনের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে আলোচনা করা হবে।