রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭

কয়েকটি গাড়ির সংঘর্ষে ছয়জন নিহত বার্মিংহামে

কয়েকটি গাড়ির সংঘর্ষে ছয়জন নিহত বার্মিংহামে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বার্মিংহামে ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৭ জন। শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ঘটনার তদন্ত শুরু করেছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। ওয়েস্ট মিডল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, রী ব্যাংক মিডলওয়েতে একটি আন্ডারপাসে ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ছয়টি গাড়ির মধ্যে একটি কালো ক্যাবের চালক ও দুই যাত্রী নিহত হন; সংঘর্ষের সময় আরেকটি গাড়ি থেকে পড়ে গিয়ে নিহত হন আরও তিনজন।

ওয়েস্ট মিডল্যান্ডে অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে আরও তিনটি গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলেও তা পারেনি।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ১০১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026