শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮

আগামীকাল ৪ অক্টোবর ইত্যাদি

আগামীকাল ৪ অক্টোবর ইত্যাদি

বিনোদন ডেস্ক খুলনায় ধারণ করার মধ্য দিয়ে দেশের সব ক’টি বিভাগে ইত্যাদির ধারণ সম্পন্ন হলো। ‘ইত্যাদি’তে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণকামী, সত্, সাহসী মানুষদের খুঁজে এনে তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয়। এবারের পর্বেও রয়েছে বাচ্চাদের স্কুলে যাওয়ার বিড়ম্বনা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন।

খুলনার বটিয়াঘাটা থানার কইয়াবাজারের কমলেশ মল্লিকের উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন রয়েছে। যিনি তার মেধা খাটিয়ে অক্ষমতাকে জয় করেছেন। এবারের ‘ইত্যাদি’তে গান গেয়েছেন খুলনার তিনজন কৃতী শিল্পী অবসকিউরের টিপু, ডিফেরন্ট টাচের মেজবা এবং অরবিটের পলাশ। এই তিনটি ব্যান্ডদলের তিনটি জনপ্রিয় গানের অংশ বিশেষের সঙ্গে রয়েছে খুলনাকে নিয়ে রচিত একটি মৌলিক গান। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু।

‘ইত্যাদি’ প্রায়ই চেষ্টা করে নতুন শিল্পীদের উপহার দিতে। সেই ধারাবাহিকতায় এবার উপহার দেওয়া হয়েছে প্রায় অপরিচিত এই খুলনা অঞ্চলেরই শিল্পী সঞ্জয় রায়কে। যার কণ্ঠ ধারণ করে আছে বিভিন্ন সময়ের অসংখ্য বাংলা গানের ঐতিহ্য। এ ছাড়া নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনায় ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের ‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন কেএস ফিরোজ, সোলায়মান খোকা, ফখরুল হাসান বৈরাগী, আব্দুল কাদের, শবনম পারভীন, আফজাল শরীফ, মহিউদ্দিন বাহার, নিপু, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, কিসলু, কাজী আসাদ, রিনা রহমান, কামাল বায়েজিদ, আনোয়ার শাহী, নজরুল ইসলাম, নিসা, রতন খান, শামীম, বিলু বড়ুয়া, মতিউর রহমান, ফরিদসহ আরও অনেকে।

পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৪ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে ৬ অক্টোবর, রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026