বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১

মিথ্যা তথ্যের অভিযোগে প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠালেন খালেদা জিয়া

মিথ্যা তথ্যের অভিযোগে প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠালেন খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া উকিল নোটিশের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৩০ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনি নোটিশ পাঠান। রেজিস্ট্রার্ড ডাকযোগে (উইথ এ/ডি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ‘গত ৭ ডিসেম্বর গণভবনে মিডিয়া ব্রিফিংকালে আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মানহানিকর বিবৃতি দিয়েছেন। যা ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে। এছাড়া, দৈনিক পত্রিকা, অনলাইন এবং অনেক সামাজিক মিডিয়া আউটলেটে প্রচার হয়েছে। ব্রিফিংকালে আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মিথ্যা এবং বিদ্বেষমূলক বিবৃতি দিয়েছেন।

আপনি বলেছেন, যে সৌদি আরবে খালেদা জিয়া একটি শপিং মলের মালিক এবং সেখানে তার বিপুল সম্পদ রয়েছে। তিনি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। আপনি তার ছেলেদের সম্পর্কেও কিছু মিথ্যা কথা বলেছেন। আপনি খালেদা জিয়া এবং তার ছেলেদের সম্পর্কে যে অভিযোগ এনেছেন তা সাজানো,বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষমূলক।’

নোটিশের বিষয়ে বুধবার (২০ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘৩০ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026