রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২১

ব্রেক্সিটের পর পুরনো পাসপোর্টে ফিরে যাবে ব্রিটেন

ব্রেক্সিটের পর পুরনো পাসপোর্টে ফিরে যাবে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিটের পর ঐতিহ্যবাহী পুরনো পাসপোর্টে ফিরে যাওয়ার ঘোষণা দিল ব্রিটেন সরকার। ২০১৯ সালের মর্চে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তাদের বর্তমান লাল পাসপোর্টটি বাতিল হয়ে যাবে। সেখানে ফিরে আসবে আগের পুরনো গাঢ় নীল পাসপোর্টটি।

ব্রিটেনের লোকজন পুরনো নীল পাসপোর্টটির সাথে পরিতি ১৯২০ সাল থেকে। কিন্তু, ইউরোপীয় ইউনিয়ন গঠনের পর ব্রাসেলস ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের পাসপোর্ট একইরকম হতে হবে। তখন তারা লাল পাসপোর্টটি বহাল করে। ব্

রিটেনের আগের নীল পাসপোর্ট থেকে বাদ যায় তাদের রানীর কুলচিহ্ন এবং সেখানে যুক্ত হয় ইউরোপীয় ইউনিয়নের বারোটি স্টারমার্ক লগোচিহ্ন। ২০০৭ সালে রানীর উপাধি ‘হার ব্রিটেনিক ম্যাজিস্টি’ শব্দবন্ধটি বাদ দিয়েছে।

পাসপোর্ট পরিবর্তনের ঘোষণা দিয়ে অভিবাসনমন্ত্রী ব্র্যান্ডন লুইস বলেছেন, এটা আমাদের সার্বভৌমত্বের কাছে ফিরে যাওয়া। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ আমাদের আবার আমাদের ঐতিহ্যের কাছে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে। ব্রিটেনের অধিবাসী হয়ে ব্রিটেনের একটা নিজশ্ব পাসপোর্ট থাকা একটা আইকনিক ব্যাপার।

তিনি আরো বলেন, ‘সুতরাং ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রথম দিন থেকেই আমাদের নতুন পাসপোর্ট হয়ে যাবে, পাঁচ মাসের মধ্যেই তা আরো ভিন্নরকম হয়ে যাবে, আমরা আবার ফিরে যাব আমাদের গাঢ় নীল পাসপোর্টে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026