শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০

জেরুজালেম রেল স্টেশন হবে ট্রাম্পের নামে

জেরুজালেম রেল স্টেশন হবে ট্রাম্পের নামে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত উচ্চ গতি সম্পন্ন রেলের একটি স্টেশন চালু করার বিতর্কিত পরিকল্পনা নিয়েছে ইসরাইল। ওই স্টেশনটির নামও প্রস্তাব করেছেন ইসরাইলের পরিবহন বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি বলেছেন, ওই স্টেশনটির নাম হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে। এর নাম দেয়া হবে ‘ডনাল্ড জন ট্রাম্প’ স্টেশন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত রেল লাইন বর্ধিত করার বিষয়টি এখন প্রাথমিক পরিকল্পনায় রয়েছে।

এ পরিকল্পনায় ভূগর্ভে নির্মাণ করার কথা দুটি রেল স্টেশন। জেরুজালেম ও ঐতিহাসিক ওল্ড সিটির মাটির ৫০ মিটার নিচে খনন করে তিন কিলোমিটারের বেশি সুড়ঙ্গ পথ তৈরি করা হবে। এখানে উল্লেখ্য, ওয়েস্টার্ন ওয়াল হলো ইহুদিদের কাছে পবিত্র স্থান। এখানে তারা প্রার্থনা করেন। জিউস কোয়ার্টার হিসেবে পরিচিত ‘কারডো’র কাছেই নির্মাণ করা হবে নতুন স্টেশন।

উল্লেখ্য, কারডো শব্দটির অর্থ হলো হৃদয়। ১৫০০ বছর আগে কারডো ছিল জেরুজালেমের প্রধান সড়ক। ইসরাইলের পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আভনার ওভাদিয়া বলেছেন, এ প্রকল্পে খবর ধরা হয়েছে ৭০ কোটি ডলার। যদি অনুমোদন পায় এ প্রকল্প তাহলে কাজ সম্পন্ন করা হবে চার বছরের মধ্যে। তেলআবিব থেকে জেরুজালেম পর্যন্ত রেল প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি ডলার। এই লাইনটি স্থাপন হয়ে গেলে তেল আবিব থেকে জেরুজালেম যেতে সময় কমে দাঁড়াবে ২৮ মিনিট। অর্থাৎ এক্ষেত্রে সময় বাঁচবে ৭৮ মিনিট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026