মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৭

ইতালিতে নৌকাডুবে নিহতের সংখ্যা ১৩০

ইতালিতে নৌকাডুবে নিহতের সংখ্যা ১৩০

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলে ছোট্ট দ্বীপ লেমপেডুসার কাছে আফ্রিকান অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো প্রায় ২০০ জন। উপকূলরক্ষীরা একথা জানিয়েছে। বৃহস্পতিবার এ নৌকাডুবির সময় অনেকেই পানিতে ঝাঁপ দেয়। ফলে এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ।

জানা যায়, নৌকাটি লেমপেডুসার কাছে পৌঁছার পর এটিতে আগুন ধরে যায়। এরপরই পানিতে ডুবে যায় নৌকাটি। নৌকাটিতে প্রায় পাঁচশ’ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এদের সবাই ইতালিতে আশ্রয় পেতে নৌকায় করে সেদেশে যাচ্ছিল। লেমপেডুসার মেয়র গিউসি নিকোলিনি এর আগের খবরে ৯৪টি মৃতদেহ উদ্ধার হওয়ার কথা জানান। এদের বেশির ভাগই সোমালিয় এবং ইরিত্রিয়ান। উদ্ধার তৎপরতা চলছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

এক উপকূলরক্ষী জানিয়েছেন, নৌকাটিতে ৪ শ’ থেকে ৫শ’ মানুষ ছিল। এ পর্যন্ত ১৫১ জনকে বাঁচানো গেছে। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। যাত্রীদের বেশিরভাগই ছিল ইরিত্রিয়ার নাগরিক। জানিয়েছেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র লরেন্স জোলস। এর আগে এ সপ্তাহের শুরুতে ইতালির সিসিলি উপকূলে যাওয়ার চেষ্টার সময় ১৩ অভিবাসী ডুবে মারা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026