শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের হেকনি এলাকায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হলেও ১ ঘন্টা পরে তার মৃত্যু হয়। ছুরিকাঘাতে নিহত ব্যক্তির বয়স ৩৪ বছর।
ছুরিকাঘাতে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ আরো জানায়, হেকনি এলাকার স্টোক নিউজিংটনের শেক্সপিয়ার ওয়ার্কে ঘটনাটি ঘটে সোমবার বিকেল প্রায় ৬ ঘটিকায়। উক্ত ব্যক্তি গ্রুপ আক্রমনের স্বীকার।
উল্লেখ্য, নতুন বছরে এনিয়ে ৪ ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে। পুলিশ সবগুলি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।