রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭

ইইউ’র সাথে সুসম্পর্ক গড়তে পোল্যান্ডের একাধিক শীর্ষমন্ত্রীকে অপসারণ

ইইউ’র সাথে সুসম্পর্ক গড়তে পোল্যান্ডের একাধিক শীর্ষমন্ত্রীকে অপসারণ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: পোল্যান্ডের একাধিক শীর্ষমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাথুজ মোরাউয়েকি।

মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত বলবৎ করেই ইইউ সদর দপ্তর ব্রাসেলস সফরে গেছেন। এর আগে ম্যাথুজ বলেছিলেন, আশাকরি নতুন মন্ত্রিসভা শক্তিশালী ইউরোপে সার্বভৌম পোলান্ড বিনির্মাণে সহযোগিতা করবে।

মূলত, ইইউ’র একটি গুরুত্বপূর্ণ নীতি বিচারবিভাগের স্বাধীনতা-সংক্রান্ত শর্তপূরণে ব্যর্থ হওয়ায় গতবছর থেকে পোল্যান্ডের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে সংগঠনটির।

সেক্ষেত্রে মনে করা হচ্ছে, দেশটির শীর্ষস্থানীয় একাধিক মন্ত্রীকে অপসারণের সিদ্ধান্ত ইইউ’র সাথে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি মাথায় রেখেই নেওয়া হয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী ম্যাথুজ বলেছেন, তিনি তার দেশের স্থিতিশীল বিচারব্যবস্থায় কোনরকম পরিবর্তন আনবেন না।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে পোল্যান্ডে নতুন করে মন্ত্রীদের অধিক ক্ষমতা দিয়ে আইন পাস হয়। এই ক্ষমতাবলে সেদেশের মন্ত্রীরা নিজেদের পছন্দমত বিচারপতি নিয়োগ ও অপসারণ করতে পারবেন, যা একটি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা খর্ব করে।

ইইউ’র গঠনতন্ত্রে সদস্য দেশগুলোর স্বাধীন বিচারব্যবস্থার সুস্পষ্ট উল্লেখ থাকায়, সেসময় এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল সংগঠনটি। মূলত তখন থেকেই ইইউ’র সাথে পোল্যান্ডের সম্পর্কে একরকম টানাপোড়েন দেখা দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026